সেই পথেই যেন চলি, যে পথ প্রিয় নবী দেখিয়েছেন: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ২০:১২আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২০:১২

যে পথ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)দেখিয়েছেন, সে পথেই সবাইকে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মেয়র সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র শেখ তাপস বলেন, ‘নবীজির একজন নগণ্য উম্মত হিসেবে আমি সকলের কাছে নিবেদন করতে চাই, নবীজির আদর্শ, নবীজির চিন্তা-চেতনা, শিক্ষা-দীক্ষা আমরা যতটা ধারণ করতে পারবো, আমরা ততটাই নবীজির ভালোবাসা পাবো। যার বিনিময়ে হাশরের ময়দানে তিনি আমাদেরকে বেহেশতের পথ দেখাবেন। তাই আমরা সকলেই যেন সেই পথেই চলি, যে পথ প্রিয় নবী আমাদেরকে দেখিয়েছেন।’

ব্যারিস্টার শেখ তাপস আগামী বছর হতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে ঘোষণা দেন।

করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এই আয়োজনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ লেয়াকত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মওলানা নাজির মাহমুদ, ধানমন্ডির বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মওলানা জামাল উদ্দিন, গ্রিন রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারি মাহবুবুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন, মুফতি হেদায়েত উল্লাহ, গাজী মোতাচ্ছিম, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনও ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতার স্থান নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা, মানুষের বাড়ি ঘরে আগুন দেয়, নৈরাজ্য সৃষ্টি করে, প্রকৃতপক্ষে তারা ইসলাম থেকে যোজন যোজন দূরে অবস্থান করছেন।

করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী আয়োজন করায় বক্তারা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস,  কাউন্সিলর এবং দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।   

আয়োজনে অন্যান্যের মধ্য সংরক্ষিত আসনের সংসদ সদস্য নারগিস রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশন সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।       

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী