বাড্ডার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ০০:২১আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০০:২৪

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৩ অক্টোবর)  রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৯টা ৫৮ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. রায়হান এসব তথ্য জানান।

রায়হান বলেন, ‘রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল রোডের সাত তলা ভবনের নিচ তলায় আগুন লাগার সংবাদ পাই আমরা। ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।’

ফায়ার সার্ভিস জানায়, সাতারকুলের জিএম বাড়ি এলাকার তিন তলা ভবনের নিচ তলায় জ্যোতি লিকার স্টোরের কেমিক্যাল হতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দ্বিতীয় তলার কাপড়ের দোকান এবং তৃতীয় তলার ইলেকট্রনিক ওয়ার্কসপ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

/আইটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম