ধর্মের নামে উন্মাদনা সৃষ্টিকারীরা রাষ্ট্রকে অকার্যকর দেখাতে চায়: শাজাহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১৫:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:৪৮

সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, হামলাকারীরা ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখাতে চায়।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগ করছে এবং এর পিছনে কারা মদত দিচ্ছে তা এখন মানুষের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। তারা এসব অপকর্মের মাধ্যমে সরকারকে উৎখাত করতে চায়।

শাজাহান খান বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির অতন্দ্র প্রহরী। যখনি বাংলাদেশ কোনও সংকটের মুখে পড়ে, তখনি বাংলাদেশ শ্রমিক-কর্মচারী পেশাজীবী সংগঠনের মধ্য দিয়ে এই বীর মুক্তিযোদ্ধারা রুখে দাঁড়িয়েছি। আমরা দেশের যে কোনও সংকটে ভূমিকা রাখতে চাই।

তিনি বলেন, ধর্মের নামে এক শ্রেণীর মানুষ জামায়াতে ইসলাম, রাজাকার, আলবদর সৃষ্টি করে বাংলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলো। তারা এখনও চুপচাপ বসে নেই। তারা বারবার হানা দেওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই অপশক্তিকে রোধ করার জন্য শ্রমিক-কর্মচারী বীর মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশকে রক্ষা করবে। শেখ হাসিনার সরকারকে আরও শক্তিশালী করার জন্য আমরা বুকে সাহস নিয়ে এগিয়ে যাবো।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের