পুলিশের অনুরোধে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

ঢাবি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৩:৫৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪:০৩

জ্বালানি তেলের দাম কমানো ও বাস ভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠন। পরে পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় সংগঠনগুলো।

মঙ্গলবার (৯ নভেম্বর)  দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো। এর আগে সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা দেয় সংগঠনগুলো।

এ সময় শাহবাগ থানা পুলিশ আন্দোলনকারীদের জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি সমাপ্ত করে দিতে অনুরোধ জানায়। পরে দুপুর পৌনে ১টায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন নেন আন্দোলনকারীরা।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বর্তমান বাংলাদেশে তেলের রাজনীতি চলে। সরকার, সিন্ডিকেট, পরিবহন মালিকরা তেলের রাজনীতিতে জিতে যান। আর হেরে যায় অসহায় জনগণ। আজকে আমরা যেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, তা শুধু আমাদের দাবি নই, বাংলাদেশের ১৬ কোটি মানুষের দাবি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে ছাত্র-তরুণদের রক্ষা করতে হবে। এই মূল্য বৃদ্ধিকে রুখে দিতে হবে। এক টাকাও বাড়তি ভাড়া জনগণ দেবে না। জ্বালানি তেল ও বাস ভাড়া না কমানো পর্যন্ত আন্দোলন চলবে। আমরা যখন সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি, তখন পুলিশ বার বার সরে যেতে বলছেন। যতক্ষণ পর্যন্ত গণবিরোধী সিদ্ধান্ত থাকবে ততদিন আন্দোলন চলবে।’ এ সময় তিনি আজকের মতো অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শুভাশীষ চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈন উদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইকবাল কবীরসহ অনেকে এ সময় বক্তব্য দেন।

/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী