রাজধানীর টেকনিক্যাল মোড়ে বহুতল ভবন নির্মাণের উপকরণ ইটের খোয়া, বালু ও সিমেন্ট মেশানোর একটি গাড়ি উল্টে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১২টার দিকে ওই গাড়ীটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, গাবতলী থেকে মিরপুর ১ নম্বরের দিকে যাওয়ার পথে উল্টে যায় ‘খান রেডি মিক্সার’ নামে একটি প্রতিষ্ঠানের গাড়ি। দুর্ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাত ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের তৈরি হয়।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারি কমিশনার আবুল হোসেন জানান, বেলা দেড়টা দিকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে। ২০ মিনিটের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।









