নতুন মোড়কে বাসের ‘ওয়েবিল সিস্টেম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৩:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩:৫৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন মালিকদের দাবিতে গেল ৭ নভেম্বর বাস ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। এরপর রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ ও ‘ওয়েবিল সিস্টেম’ আলোচনায় আসলে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। কিন্তু সিদ্ধান্তের তিন দিন পার হয়ে গেলেও এখনও ‘ওয়েবিল সিস্টেম’ চালু রয়েছে। যদিও মালিকপক্ষ দাবি করছে, নতুন করে নির্ধারণ করা ভাড়াই নেওয়া হচ্ছে, ওয়েবিল রাখা হয়েছে শুধু হিসাবের জন্য।

মালিকপক্ষ এমনটা দাবি করলেও ‘ওয়েবিলের দোহাই দিয়ে’ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এ নিয়ে প্রায়শই তর্ক হচ্ছে বাসের স্টাফদের সঙ্গে। বিষয়টি প্রত্যক্ষ করতে আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও থেকে গুলিস্তানের গাড়িতে ওঠেন এই প্রতিবেদক। গাড়িটিতে একাধিক যাত্রীর সঙ্গে বাহাস করতে দেখা যায় বাস স্টাফদের।

বাস কর্মীদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মুজিবুর রহমান নামে এক যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, ‘সরকার থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই ভাড়াই দেবো। চার্টে উল্লেখ করাই আছে কত ভাড়া দিতে হবে। এর বাইরে কেন দেবো।’

আসাদুজ্জামান নামে আরেক যাত্রী বলেন, ‘ভাড়া বাড়ছে পয়সায়, তারা বাড়াচ্ছে টাকায়। শুরুতে চার্ট দেখতো না মানুষ, এখন সবাই চার্ট দেখছে। আগে থেকেই এরা ভাড়া বাড়িয়ে নিতো। এখনও তারা ভাড়া বাড়ানোর ক্ষেত্রে মূল ভাড়া থেকে হিসাব না করে আগের বাড়তি বাড়ার ওপর অতিরিক্ত ভাড়া হিসাব করে। তখন ভাড়া চার্টের ভাড়ার চেয়েও বেশি হয়ে যায়।

বাসের কর্মীরা ভাড়া বাড়ানোর বিষয়ে পরিবহন মালিক এবং ওয়েবিল পদ্ধতিকে দায়ী করে কৈফিয়ত দিচ্ছেন প্রায়শই। তবে এ অভিযোগ অস্বীকার করেন পল্টনের শিকড় বাসের ওয়েবিল কাটার দায়িত্বে থাকা নাজমুল হোসেন। তিনি বলেন, ‘আগের ওয়েবিল পদ্ধতি বাদ। এখন আমরা শুধু ওয়েবিল কাটি হিসাব রাখার জন্য কতজন যাত্রী আছে বাসে। যেন দিন শেষে মালিকের বুঝতে সুবিধা হয়, দিনে কতজন যাত্রী ওঠানামা করেছেন। ভাড়ার সঙ্গে বর্তমান ওয়েবিলের কোনও সম্পর্ক নেই। চার্ট অনুযায়ীই ভাড়া কাটার নির্দেশ দেওয়া আছে।’

অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাস মালিকদের থেকে এ রকম কোনও নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেন শিকড় পরিবহনের এমডি মোহম্মদ শাহজালাল। তিনি বলেন, ‘আমাদের পরিবহন সেক্টরের স্টাফরা বেশিরভাগই শিক্ষিত নন। তারা নতুন ভাড়ার বিষয়ে এখনও পুরোপুরি স্পষ্ট না। আমরা প্রতিদিন রাতে তাদের কাউন্সেলিং করি। ধীরে ধীরে বোঝে যাবে বলে আশা রাখি।’

তিনি আরও বলেন, ‘আমরা আগে মূলত মিরপুর থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে গুলিস্তান-এই তিন স্ল্যাবে ভাড়া নির্ধারণ করতাম। এখন আমরা প্রত্যেক স্টপেজে স্ল্যাব রেখেছি। এখন মোট স্ল্যাব ১২টি। তাদের ভাড়াও কাটতে হচ্ছে ১২ স্ল্যাবে। তাই ঝামেলার সৃষ্টি হচ্ছে। আবার অনেক যাত্রী নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ১০ টাকার যে নিয়ম; সেটাও মানতে চাইছেন না। তাই বাস হেল্পারদের সঙ্গে তর্কে জড়িয়ে যাচ্ছেন। আমরা চেষ্টায় আছি ধীরে ধীরে এই সমস্যা দূর করতে। ভাড়ার বিষয়টা পরিষ্কার হবে।’

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম