নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:২৮

কেরানীগঞ্জ মডেল থানার নিমতলা এলাকায় নির্মাণাধীন ভবনের এক তলার ছাদ থেকে পড়ে হযরত আলী নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

মৃত শিশুর বাবা আব্দুস সালাম জানান, বাসার পাশেই একটি নির্মাণাধীন একতলা ভবন। ওই ভবনের ছাদে খেলতে গিয়েছিল হযরত আলী। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় খবর দেয়।

পরে সেখান থেকে দ্রুত তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা শিশু হাসপাতাল পরে দুপুর ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া তিনটায় মারা যায় শিশুটি।

মৃত হযরত আলী কেরানীগঞ্জ নিমতলা এলাকার স্থায়ী বাসিন্দা দুধ বিক্রেতা আব্দুস সালামের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে হযরত ছিল ছোট।

/এআইবি/আরটি/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী