সশস্ত্র বাহিনী দিবসে যানচলাচল সীমিত থাকবে ঢাকা সেনানিবাসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ২১:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২১:৫১

সশস্ত্র বাহিনী দিবস আগামী ২১ নভেম্বর। এ উপলক্ষে ওইদিন ঢাকা সেনানিবাসে রয়েছে বিভিন্ন কর্মসূচি। এজন্য এলাকাটির আওতাধীন শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেখানে যানচলাচল সীমিত থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

২১ নভেম্বর সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচলে সব ধরনের যানবাহন চালককে অনুরোধ জানানো হয়। কেবল সেনানিবাসে অবস্থানকারী ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলগুলোর কেন্দ্রে অংশগ্রহণকারী সব এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের ২১ নভেম্বর বিকল্প রাস্তা ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিকাল ৩টা এবং অন্যান্য অতিথিদের বিকেল সাড়ে ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান