ঢাকায় কার্যক্রমের ৭০ বছর উদযাপন করলো ব্রিটিশ কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮:০২

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়নে কাজ করা ব্রিটিশ কাউন্সিল ঢাকায় তাদের কার্যক্রমের ৭০ বছর পূর্তি উদযাপন করেছে। এই পারস্পরিক সম্পর্কের ইতিহাস উদযাপনে এবং বন্ধুত্বের সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল চেয়ারম্যান স্টিভি স্প্রিং সিবিই।  

ব্রিটিশ কাউন্সিলের চেয়ারম্যান স্টিভি স্প্রিং সিবিই বলেন, ‘এ বছর বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে, তেমনি ব্রিটিশ কাউন্সিলও ঢাকায় এর ৭০ বছর পূর্তি উদযাপন করছে। ১৯৫১ সালের নভেম্বর মাসে ঢাকায় প্রথম কার্যালয় চালু করে ব্রিটিশ কাউন্সিল। ইংরেজি শিক্ষা, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে সংযোগ গড়ে তুলতে সংস্থাটির কার্যক্রম সত্যিই অসাধারণ!’

বাংলাদেশের স্বাধীনতা ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকীর বছরটি উদযাপনে ব্রিটিশ কাউন্সিল অংশীদারিত্বমূলক নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে‑ মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আর্কাইভ লন্ডন ১৯৭১ এর সঙ্গে পার্টনারশিপে আয়োজিত: ‘ইউকে ১৯৭১: পিপল'স সলিডারিটি উইথ বাংলাদেশ'স লিবারেশন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাজ্যে মানুষের আন্দোলনের ৪০টি বিরল ছবি প্রদর্শিত হচ্ছে।’

নটিংহাম-বার্মিংহাম থেকে লন্ডনে বাঙালি অভিবাসী কমিউনিটি সোচ্চার কণ্ঠে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে ও সংহতি প্রকাশ করেছে, যা আর্কাইভাল নথি হিসেবে এ আলোকচিত্রের মাধ্যমে উঠে এসেছে। এ এক্সিবিশনে প্রদর্শিত ছবিগুলো আর্কাইভ লন্ডন ১৯৭১ এবং মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগৃহীত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ শনিবার (২০ নভেম্বর) এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন‑ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলো। ১৯৭১ সালে যুক্তরাজ্য আমাদের যে সমর্থন ও সহযোগিতা প্রদান করেছে তা নথিভুক্ত করার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ কাউন্সিল, মুক্তিযুদ্ধ জাদুঘর ও আর্কাইভ লন্ডন ১৯৭১, যা দেখে আমি অত্যন্ত আনন্দিত। যুক্তরাজ্যের সেই সহযোগিতা ও সমর্থন এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে, যুক্তরাজ্যের রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, যা যুক্তরাজ্যের বিদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে অন্যতম বৃহত্তম, তরুণ এবং দ্রুত বর্ধনশীল কমিউনিটির একটি।’

এ প্রদর্শনী নিয়ে ব্রিটিশ কাউন্সিলের চেয়ারম্যান স্টিভি স্প্রিং সিবিই আরও বলেন, ‘ইউকে ১৯৭১: পিপল'স সলিডারিটি উইথ বাংলাদেশ'স লিবারেশন’ প্রদর্শনীটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য ব্রিটিশ জনগণের সমর্থনের স্মারক। গত ৫০ বছরে, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও যোগাযোগ আরও দৃঢ় ও ঘনিষ্ঠ হয়েছে। এই সাংস্কৃতিক বন্ধন যুক্তরাজ্যের বৃহৎ এবং সক্রিয় বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে, যাদের অনেকেই অর্ধ শতাব্দী আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাজ্যজুড়ে নানা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনীটি চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম