অন্য কলেজে মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিক্যালের শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:২৪

বিএমডিসির নিবন্ধন না থাকাসহ অন্যান্য অব্যবস্থাপনার অভিযোগ করে অন্য কলেজে মাইগ্রেশনের দাবি জানিয়েছে নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৭-১৮ সেশনে জাতীয় পত্রিকায় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি দেখে এই মেডিক্যাল কলেজে ভর্তি হতে আসি। তখন কলেজ কর্তৃপক্ষ আমাদের জানান যে, কলেজের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে ২০১৬ সালে তাদের পূর্ববর্তী শিক্ষার্থীরা মাইগ্রেশন করে অন্যত্র চলে গিয়েছে। তারা এটাও বলেছিলেন, আমাদেরকে প্রথম ব্যাচ ধরে কলেজের সকল কার্যক্রম নতুনভাবে শুরু করবেন এবং তাদের পূর্ববর্তী সকল সমস্যারও সমাধান তারা করেছেন।

তারা জানায়, ক্লাস শুরুর পর ১ম বর্ষ কোনও সমস্যা ছাড়া কাটলেও ২য় বর্ষে জানতে পারি, এই কলেজের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন তো নেই-ই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনও তখন ছিল না। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে উনারা বারবার আশ্বস্ত করেন যে, অতিদ্রুত উনারা বিএমডিসি ও ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধু নিবন্ধিতজনিত সমস্যাই নয়, রয়েছে বিভিন্ন রকমের অব্যবস্থাপনা। মেডিক্যাল কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই, অতিথি লেকচারার দিয়ে কোন মতে ক্লাস চালানো হয়। নামমাত্র ফরেনসিক ল্যাবেও নেই ঠিকঠাক ইকুইপমেন্ট। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও সুযোগ-সুবিধা না থাকার কারণে এটি একটি রোগীশূন্য হাসপাতালে পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীদের পক্ষে সঠিকভাবে চিকিৎসাবিদ্যা চর্চা করা সম্ভব হচ্ছে না।

মানববন্ধনে নাইটিংগেল মেডিক্যালের শিক্ষার্থী মুজাহিদ বলেন, হাইকোর্টের রায় দেখিয়ে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভর্তি করানো হয়েছে। কিন্তু এখনও এই সমস্যার সমাধান করা হয় নাই।

এ বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটর নূর ইমাম মেহেদি বলেন, শিক্ষার্থীদের অভিযোগগুলো মিথ্যা। আমাদের পর্যাপ্ত শিক্ষক রয়েছে। ল্যাব ইকুইপমেন্টও যথেষ্ট। আমাদের বিএমডিসির রেজিস্ট্রেশন বর্তমানে স্থগিত রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম