রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের ওপর একটি পিলারে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় ২ তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় কাফরুল থানার ডিউটি অফিসার এসআই আনিসুর এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দুজনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে। তারা গাড়ির ভেতরে ছিলেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- উমার আয়মান (২০), ও ফাহিম আহমেদ রায়হান (২০)। তারা দুজন বন্ধু। নিহত উমার আয়মান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল ফারুক আহমেদের ছেলে। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান।









