দুজনকেই শাস্তির আওতায় আনা হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৭:২৩আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, গাড়ির মূল চালক ও ভাড়াটিয়া চালককে শাস্তির আওতায় আনা হবে। এর সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। চাকরি থেকেও অপসারণ করবো।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগর ভবনের সামনে নিহত শিক্ষার্থী নাঈম হাসানের হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমাবেশে এসে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নাঈম শুধু আপনাদের ভাই না, বন্ধু না। সে আমদের সন্তান। সন্তান হারা পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমিও মাত্র পৌনে চার বছরে আমার বাবা-মাকে হারিয়েছি। আমার মনেও আক্রোশ ছিল, বড় হয়ে বাবা-মা হত্যার বিচার নেবো। নিজ হাতে খুনিদেরকে খুন করবো। কিন্তু আমি করিনি। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি। শিক্ষাগ্রহণ করে বাবা-মা ও বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য এজলাসে দাঁড়িয়েছি।

মেয়র আরও বলেন, সম্প্রতি আমি আমার সন্তানের সঙ্গে ছুটি কাটিয়ে এসেছি। কিন্তু আসার দিনেই আমি নাঈমকে হারাবো তা কল্পনাও করতে পারিনি। 

মেয়র বলেন, যে চালক গাড়ি চালাচ্ছিল সে খুনি। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই খুনির ফাঁসি চাই আমি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম