শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৬:১৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬:১৬

জীবন-যাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করাসহ কর্মস্থলে শ্রমিকের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন। কারণ, যেকোনও সময় মালিকপক্ষ গার্মেন্টস বন্ধ করে দিতে পারে।  শেখ হাসিনার বর্তমান সরকার শ্রমিকদের সর্বনিম্ন মুজুরি ধার্য করেছিল ৮ হাজার টাকা। আমাদের শ্রমিক সংগঠনগুলোর দাবি ছিল সর্বনিম্ন ১৬ হাজার টাকা দিতে হবে। কিন্তু কেন দিতে পারছে না। আজকে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা কত টাকা বেতন পান, বেতনের কথা বাদই দিলাম, তাদের ওভারটাইমও অবিশ্বাস্য।’

তিনি বলেন, ‘আমারা দাবি করেছিলাম— আমাদের রেশন দিতে হবে। আমরা কেন রেশন পাই না?  গ্রামের ক্ষেত মজুররা কেন রেশন পান না?’

তিনি আরও বলেন, ‘‘জিনিসপত্রের দাম বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা? শ্রমিক কর্মচারীরা, কৃষক-ক্ষেত মজুররা, নিম্নবিত্ত আয়ের মানুষেরা। আর সরকার বলে— ‘এই মুনাফার টাকা দিয়ে আমরা কর্মচারীদের বেতন দেবো।’  কই এর তেলে কই ভাজা চলবে না।’’

গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার‌্যকরী সভাপতি শামীম ইমাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান অপু, মিরপুর শিল্পাঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম