মোহাম্মদপুরে বাসা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৮:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯:১৭

রাজধানীর মোহাম্মদপুর চান মিয়া হাউজিংয়ে গলায় ফাঁস দিয়ে মাহবুবা আক্তার সিনথিয়া (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। স্বজনদের অভিযোগ, স্বামীর অবহেলা সহ্য করতে না পেরে সিনথিয়া আত্মহত্যা করেছেন।

স্বজনরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসকরা বিকাল তিনটায় তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বামী মনির হোসেন নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক  বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

সিনথিয়া মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী ব্যবসায়ী মনির ফকির। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। 

মৃতের চাচা শাহাদাত হোসেন জানান, মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ে নিজস্ব ফ্ল্যাটে থাকতেন তারা। 

মৃতের বড় ভাই নাজমুল আলম বলেন, বোনের প্রতি অবহেলা করতেন তার স্বামী মনির হোসেন। সিনথিয়া বেশ কিছু দিন ধরে পাইলসের সমস্যায় ভুগছিল। মনির ঠিকমতো চিকিৎসা করাতেন না। বাসায় সময় দিতেন না। তার অভিযোগ, স্বামীর এসব কর্মকাণ্ড সহ্য করতে না পেরে সিনথিয়া আত্মহত্যা করেছে।

/এআইবি/এআরআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি