বিআরটিএ’র অভিযানে ৩৮ বাসকে ২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:৩০

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩৮টি বাসকে দুই লাখ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

সোমবার (২৯ নভেম্বর) দিনভর পরিচালিত অভিযানে এই অর্থ জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, অভিযানে ১৮৪টি ডিজেল চালিত বাস ও মিনিবাস পরিদর্শন করা হয়। এসময় বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৩৮টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ৪টি বাসকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে করা হয়েছে।

এসময় বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট)  সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। পাশাপাশি তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শুনেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম