রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১১:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১:৩০

রাজধানীর রামপুরায় বাসচাপায় একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী মাইনুদ্দীন ইসলাম দুর্জয় নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ডিআইটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ইম্পেরিয়াল কলেজ, ঢাকা ন্যাশনাল কলেজ, একরামুন্নেসা স্কুল কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছেন। তারা সেখানে বিভিন্ন রকম প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

রাসেল নামে এক শিক্ষার্থী জানান, ‘এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যারা দুর্জয়কে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে চাই।’

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরার কাঁচাবাজারের বিপরীতপাশের সড়কে বাস চাপায় নিহত হয় দুর্জয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা আটটি বাসে আগুন দেয়, তিন থেকে চারটি বাস ভাংচুর করে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম