‘আনিসুল হক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৬:০৬ আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬:০৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত মেয়র আনিসুল হক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন।

প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আনিসুল হক শুধু নগরপিতা হিসেবেই নয়, মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও ছিলেন।’

আতিকুল ইসলাম জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রয়াত মেয়রের স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। অপরিকল্পিত ঢাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্য
সর্বশেষ খবর
সুশাসন নয়, সুপরিচালনা বদলে দিতে পারে বাংলাদেশকে 
সুশাসন নয়, সুপরিচালনা বদলে দিতে পারে বাংলাদেশকে 
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস
ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান