এইচএসসি পরীক্ষার জন্য সড়ক অবরোধ নয়,  কাল থেকে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৮:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৩১

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য  সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তারা দেশব্যাপী মানববন্দন কর্মসূচির ঘোষণা দিয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণার সময় নতুন এ কর্মসূচি দেন তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আগামীকাল থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।  সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা। তাই তাদের যাতে ভোগান্তি না হয়, সে কারণে আমরা পরীক্ষা চলাকালে সড়ক অবরোধ করবো না। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রামপুরায় সড়কের দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন করব। ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।   

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। পরে বাসগুলোকে ওই স্থানেই আটকে দেন তারা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সড়কে দেখা গেছে। তারা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন নিহতের বিচারসহ ১১ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম