যৌথ অভিযানে রুট পারমিটবিহীন দুটি গাড়ি ডাম্পিং, ৬ বাসের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ২২:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:০৬

রুট পারমিট নেই এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে বুধবার (১ ডিসেম্বর) প্রথম দিনে রুট পারমিট ছাড়া চলাচল করা দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়া রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬টি গাড়িকে জরিমানা গুনতে হয়েছে ১৪ হাজার টাকা।

ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এবং ডিএমপি যৌথভাবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। রুট পারমিটবিহীন চলাচলকারী ঢাকা মেট্রো-ব ১১-০৩৭২ এবং মুন্সীগঞ্জ-জ ১১-০০৬০ গাড়ি দুটি ডাম্পিং করা হয়েছে।

রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সাভার, শ্রাবণ, হিমাচল, ট্রান্স সিলভা, দোলা ও গ্রিন ঢাকা পরিবহনের একটি করে মোট ছয়টি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীকালও (২ ডিসেম্বর) যৌথ অভিযান পরিচালনা করা হবে।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী