বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ময়লার গাড়ি সিটি করপোরেশনের নয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটির বলে জানায়। পরে আটক গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি ঢাকা উত্তর সিটির নয়, দক্ষিণের।

ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ দাবি করে, গাড়িটি তাদের নয়, দক্ষিণ সিটির। গাড়িটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার রয়েছে। তবে ঢাকা দক্ষিণ সিটি দাবি করেছে, স্টিকার থাকলেও গাড়িটি তাদের নয়।

. মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ সকালে জানিয়েছিলেন, ওই বৃদ্ধা উত্তর সিটির গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

তখন তিনি জানান, পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করেছে পুলিশ।

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘এবিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে, গাড়ি, গাড়ির চালক এবং হেলপার কোনোটিই ঢাকা উত্তর সিটি করপোরেশনের নয়।’

গাড়িটি দক্ষিণ সিটির বলে মানতে নারাজ দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের। তিনি দাবি করেছেন, ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের নয়।

তিনি বলেন, ‘কেউ যদি দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার ব্যবহার করে গাড়ি চালান, তাহলে গাড়িটি দক্ষিণ সিটির হয়ে যায় না।’

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম