বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২৩:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২৩:১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব’ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন,  ছাত্রজীবন থেকেই অসীম সাহসের অধিকারী বঙ্গবন্ধু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন প্রকৃত মানবসেবক।

তিনি বলেন, ডিসেম্বর মাস অত্যন্ত আবেগ ও আনন্দের মাস, বিজয়ের মাস। ১৯৭১ সালে এই মাসেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এসেছিল আমাদের চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল।মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতেই হবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি