সড়কে যানবাহনের তীব্র চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৩:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:২৭

রবিবার (৫ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে। এতে দীর্ঘ যানজটে পড়েছেন অফিসগামী মানুষ, দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। 

সকালে রাজধানীর বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুর, রাজারবাগ, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, পল্টন, শান্তিনগর, দৈনিক বাংলা, মতিঝিল, যাত্রাবাড়ী ও ফার্মগেট এলাকাসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের পর আজ রবিবার কোথাও তাদের সড়ক অবরোধ দেখা যায়নি। এতে সাধারণ মানুষ ও পরিবহন মালিক এবং চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। আর এতে অনেকেই যানবাহন নিয়ে রাস্তায় নেমেছেন। ফলে যানজট কিছুটা বেড়েছে।

মিডলাইন পরিবহনের চালক নাসির উদ্দিন বলেন, গত কয়েক দিন সড়কে শিক্ষার্থীদের আন্দোলন ছিল। যেসব যানবাহনের কাগজপত্র নেই সেগুলো এতদিন নামেনি, এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে। এ কারণেই যানজট কিছুটা বেশি।

সিগনালগুলোতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় (ছবি: শাহেদ শফিক)

অপরদিকে এইচএসসি পরীক্ষার পাশাপাশি রাজধানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পরীক্ষা চলছে, সে কারণেও যানজটের মাত্রা কিছুটা বেশি বলে মনে করেন তিনি।

যানজটের পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে নগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছে। দিনে নগরীর আকাশে কোথাও সূর্যের দেখা মেলেনি, তাপমাত্রাও কিছুটা কমেছে। 

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম