হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসের ভাড়া বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

জ্বালানি তেলের মূল বাড়ানোর পর রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া ৫ টাকা করে বাড়ানো হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) থেকে এই ভাড়া কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বর্ধিত ভাড়া রাজউক কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। তবে তাতে হাফ ভাড়া কার্যকর হবে না তা নিয়ে স্পষ্ট কিছুই জানানো হয়নি।

নতুন ভাড়া তালিকা অনুযায়ী, এফডিসি মোড থেকে বউ বাজার, হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ১৫ টাকা ভাড়া। এফডিসি মোড় থেকে বাড্ডা, রামপুরা, মহানগর ও মধুবাগ এলাকা পর্যন্ত ২০ টাকা, এফডিসি মোড় থেকে চক্রাকার হয়ে আবার এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।

বউ বাজার থেকে হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ১৫ টাকা, বউ বাজার থেকে রামপুরা পর্যন্ত ২০ টাকা এবং বউ বাজার থেকে চক্রাকার হয়ে বউ বাজার পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।

হ্যাপি হোমস থেকে শুটিং ক্লাব বা বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ১৫ টাকা, শুটিং ক্লাব থেকে বাড্ডা বা রামপুরা পর্যন্ত ২০ টাকা এবং শুটিং ক্লাব থেকে চক্রাকার হয়ে শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।

বাড্ডা, রামপুরা থেকে মহানগর, মধুবাগ বা এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ১৫ টাকা; বাড্ডা, রামপুরা থেকে এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ২০ টাকা এবং বাড্ডা, রামপুরা টু বাড্ডা রামপুরা পর্যন্ত ৩৫ টাকা।

মহানগর বা মধুবাগ থেকে এফডিসি পর্যন্ত ১৫ টাকা; মহানগর বা মধুবাগ থেকে শুটিং ক্লাব বা বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ২০ টাকা এবং মহানগর বা মধুবাগ থেকে মহানগর বা মধুবাগ পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।

৩০২ একর জায়গার ওপর হাতিরঝিলকে নান্দনিকভাবে সাজিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটি জানায়, হাতিরঝিলের চারপাশে ১৬ কিলোমিটার একমুখী সড়ক। ২০১৬ সালে এই সড়কে যাত্রী পরিবহনে ১০টি মিনিবাস চালু হয়। এর পরিচালনার দায়িত্বে আছে ঠিকাদার প্রতিষ্ঠান এইচআর ট্রান্সপোর্ট। ব্যবস্থাপনার দায়িত্বে রাজউক।

রবিবার (৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, হাতিরঝিলে যাত্রী পরিবহন করছে চক্রাকার বাস সার্ভিস। প্রতিটি কাউন্টার নতুন ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে তালিকাটি রাজউক অনুমোদন দিয়েছে। এতে দেখা যায়, যেখানে আগে ১০ টাকা ভাড়া ছিল তা করা হয়েছে ১৫ টাকা, ১৫ টাকা ভাড়া করা হয়েছে ২০ টাকা আর ৩০ টাকার ভাড়া করা হয়েছে ৩৫ টাকা।

রফিকুল ইসলাম নামে একজন যাত্রী বলেন, আগে হাতির ঝিলে সর্বনিম্ন ভাড়া ছিল ১০ টাকা। এখন সেটি হয়েছে ১৫ টাকা। প্রতিটি কাউন্টারে দূরত্বভেদে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম