বৈরী আবহাওয়ার মধ্যেও আন্দোলনে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫

বৈরী আবহাওয়ার মধ্যে আজ সোমবারও (৬ ডিসেম্বর) নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরায় দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টির মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। আজকের কর্মসূচি শেষ করার আগে খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বৈরী আবহাওয়ার কারণে আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেন।

সোহাগী সামিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে আমরা আগামীকাল কোনও কর্মসূচি রাখছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি, আরও কয়েকদিন এ রকম আবহাওয়া থাকবে। যতদিন পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে আবারও কর্মসূচি চালিয়ে যাবো।’

আন্দোলনে শিক্ষার্থীরা তিনি বলেন, ‘আমাদের কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে। একটি হচ্ছে মঈনুদ্দীনের স্কুল থেকে নাইমের কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি। পরে নাইমের কলেজে আমরা মোমবাতি প্রজ্বালন করবো। অপরটি হচ্ছে, আমরা ছাত্র-শিক্ষক সবাই মিলে একটি সমাবেশ করবো।’

আজকের মানববন্ধনের বিষয়ে সোহাগী সামিয়া বলেন, ‘এই যে এতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসন বরাবরই নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নীরবতার প্রতিবাদে আমরা আজ মুখে কালো কাপড় বেঁধে নীরব আন্দোলন পালন করছি।’

আজ আন্দোলনের শিক্ষার্থীরা কেন কালো কাপড় মুখে বেঁধে নেমেছে এমন প্রশ্নের উত্তরে সোহাগী সামিয়া বলেন, ‘এর প্রথম কারণ হচ্ছে আজ পর্যন্ত সড়কে যারা নিহত হয়েছেন দুর্ঘটনায় তাদের প্রতি শোক প্রকাশ করার জন্য আমরা কালো কাপড় বেঁধেছি। আর দ্বিতীয়টি হচ্ছে, সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে আমরা আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন করবো। প্রয়োজন হলে আরও ২১ বছর আন্দোলন চালিয়ে যাবো।’

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি