বাস রুট রেশনালাইজেশন: ১৫৭টি বাস চালাতে আগ্রহী মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ২০:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০:৫৩

২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাচপুর পর্যন্ত প্রথম পরীক্ষামূলক রুটে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫৭টি বাস পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

পরীক্ষামূলক এই রুটে ট্রান্স সিলভা ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজ ২টি, এমএল লাভলি পরিবহন ৪টি, রজনীগন্ধা ১টি, মোস্তফা হেলাল কবির ৬টি, মোহাম্মদ ওলিউল্লাহ ১টি, জাহান এন্টারপ্রাইজ ১০০টি এবং এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি ৫টি বাস পরিচালনার আগ্রহ দেখিয়েছে।

প্রতিষ্ঠানগুলো পরীক্ষামূলক রুটে বাস পরিচালনার আগ্রহ প্রকাশ করে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নে সাচিবিক দায়িত্ব পালনকারী ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অফিসে তাদের এই আগ্রহপত্র জমা দেন।

পরীক্ষামূলক রুটে বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা ১৯তম সভায় ১২ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। আমাদের সেই আহ্বান সাড়া দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি বেশ ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক।’

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘এসব আগ্রহপত্র যাচাই শেষে আমরা এই রুটে প্রয়োজনীয় বাসের অনুমোদন দেবো।’

/এসএস/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম