‘শুধু টাকার জন্য পতাকা বিক্রি করি না’

রিয়াদ তালুকদার
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:১৯

‘এই যে দেখছেন জাতীয় পতাকা বিক্রি করছি। এটা শুধু পতাকা না, এটা আমার কাছে একটা আবেগ। এই আবেগ সবার কাছে পৌঁছে দিতেই ফেরি করে বেড়াচ্ছি। দেশকে ভালবাসি বলেই দেশের সব বয়সীদের কাছে পৌঁছে দিতে জাতীয় পতাকা বিক্রি করছি। শুধু টাকার জন্য পতাকা বিক্রি করি না’—বলছিলেন রিপন মজুমদার। মাদারীপুর থেকে ঢাকায় এসে পতাকা বিক্রি করছেন তিনি।

সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকায় রিপন মজুমদারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘একটা সময় আমি নিজেই ১০ টাকার জন্য একটি পতাকার কিনতে পারিনি। এই কষ্টটা আমাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। আমি দাম চাই কিন্তু দামাদামির এক পর্যায়ে বিক্রি করে দেই। ১০-১৫ টাকা কম হলেও বিক্রি করে দেই। এটি আমার কাছে আনন্দের।’

মাদারীপুরে একটি জুতার কারখানায় কাজ করতেন জানিয়ে রিপন বলেন,  ‘বিজয় দিবস কেন্দ্র করে এ মাসের শুরুর দিকে আমরা পাঁচ বন্ধু মিলে ঢাকায় আসি। পাঁচ জনই বিভিন্ন জায়গায় ঘুরে পতাকা বিক্রি করছি।মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় থাকছি। গুলিস্তান থেকে পতাকা কিনে মিরপুর, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করি। ভালোই বিক্রি হচ্ছে। যাদের পতাকার প্রতি আগ্রহ তাদের এবং বিশেষ করে শিশুদের আমি ছোট পতাকাগুলো ফ্রি দেই।’

কিছুটা আবেগাপ্লুত হয়ে রিপন মজুমদার বলেন, ‘এখানে টাকা পয়সার কোনও হিসাব নয়। পতাকা বিক্রি করি—এটাই গর্বের। টাকা দিয়ে এর সম্মান কেনা যাবে না।’

রিপন আরও বলেন, ‘৪ হাজার টাকা নিয়ে ঢাকায় আসি। ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করবো। তারপর কিছু টাকা নিয়ে বাড়ি যাবো। শুধু ডিসেম্বর মাসে পতাকা বিক্রি করি না, মাদারীপুরে আমার জুতার দোকানের পাশেও আমি পতাকা রাখি। সেখানেও বিক্রি করি। ভালোলাগা থেকেই আমার এই পতাকা বিক্রি।’

/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম