রাজউকের জমি থেকে পারটেক্স গ্রুপকে উচ্ছেদ করা হবে

এমরান হোসাইন শেখ
১৪ ডিসেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

রাজধানীর গুলশান লেকের পশ্চিম পাড়ে মহাখালী বাণিজ্যিক এলাকায় রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) জমি অবৈধভাবে দখল করে রাখা পারটেক্স গ্রুপকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদীয় কমিটির আগের বৈঠকে সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজউকের জমিটি পারটেক্স গ্রুপের অবৈধ দখলে থাকার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ওই এলাকায় পারটেক্স গ্রুপের নিজস্ব জমি নেই। রাজউকের জমি দীর্ঘদিন অবৈধভাবে দখল করে পারটেক্স গ্রুপ ভবন করেছে। ওই জমি পুনরুদ্ধারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরে বিষয়টি সংসদীয় কমিটিতে সুপারিশ আকারে নিয়ে আসা হয়।

মঙ্গলবারের বৈঠকে রাজউকের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, মহাখালী বাণিজ্যিক এলাকার পারটেক্স গ্রুপের দখলে থাকা প্লট পরিদর্শন করে একটি স্কেচ নকশা তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়—মহাখালী বাণিজ্যিক এলাকার (সিএস দাগ নং ৩৫৫, ৩৫৬) আংশিক ভূমি পারটেক্স গ্রুপের অফিসের বাউন্ডারির অন্তর্ভুক্ত। পারটেক্স গ্রুপ তাদের অফিসের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম কর্নারে প্রায় ০.৩২ একর ভূমি অবৈধ দখল করে রেখেছে।

অধিগ্রহণকৃত জমির অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গত ৪ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পুলিশ ফোর্স প্রাপ্তি সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারকে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে রাজউক সূত্রে।

এ বিষয়ে জানতে চাইলে রাজউকের এস্টেট ও ভূমি-১ পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘জমিটি উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কর্মকর্তা নিয়োগ দিয়েছি। শিগগিরই উচ্ছেদ শুরু হবে।’

২০১৮ সালের মাঝামাঝিতে রাজউকের জন্য বহুতল ভবন নির্মাণে প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গিয়ে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগও (আইএমইডি) মহাখালী-গুলশান সড়ক সংলগ্ন সরকারি জমিটি পারটেক্স গ্রুপের অবৈধ দখলে রাখার বিষয়টি দেখে। আইএমডি পরে এ নিয়ে একটি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়—ওই জমির পাশে পারটেক্স গ্রুপের নিজেদের জমি রয়েছে। কিন্তু সেটা ছাড়িয়ে তারা সরকারি জমিও দখল করেছে। জমিটি পরিদর্শনে গিয়ে আইএমইডি তখন বাধার মুখেও পড়ে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী