মিরপুরে জল্লাদখানা বধ্যভূমি সংলগ্ন স্থানে শিশুবান্ধব গণপরিসর চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯

রাজধানীর মিরপুর-১০ নম্বরে জল্লাদখানা বধ্যভূমি সংলগ্ন স্থানে শিশুবান্ধব গণপরিসর চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৯ ডিসেম্বর) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ইটপাথরে বন্দী নগরবাসীর সুস্বাস্থ্যের জন্য গণপরিসরের গুরুত্ব বিবেচনা করেই মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি সংলগ্ন পরিত্যক্ত স্থানে শিশুবান্ধব গণপরিসর চালু করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেই জানতে হবে। নতুন প্রজন্মকেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে জানাতে হবে। তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

মেয়র আরও বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষেই মিরপুরের জল্লাদখানা সংলগ্ন স্থানটিকে নারী-শিশু, বয়স্ক, প্রতিবন্ধীসহ সকলের জন্য নিরাপদ, প্রবেশযোগ্য, সুস্থ ও মনোরম গণপরিসরে রূপান্তরিত করা হয়েছে। গণপরিসরটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরণের উপকরণ, ব্যায়াম ও হাঁটার সুব্যবস্থা, একটি উন্মুক্ত মঞ্চ, বসার স্থান, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। নগরবাসীর জন্য ৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক, ৫ নম্বর ওয়ার্ডে মিরপুর-১১ এলাকায় ২১ নম্বর সড়কের একটি অংশ এবং ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর এলাকায় আওরঙ্গজেব রোডের ফুটপাতকে গণপরিসরে রূপান্তরিত করা হবে। মিরপুরে জল্লাদখানা বধ্যভূমি সংলগ্ন স্থানে শিশুবান্ধব গণপরিসর চালু

স্থানীয় কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরিফ-উল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম