কাগজপত্র না থাকায় বিভিন্ন পরিবহনকে ৫টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) ডিএনসিসির ৫ নম্বর অঞ্চলের মোহাম্মদপুর বসিলা চৌরাস্তা ও সংসদ ভবন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ডিএনসিসির ৫ নম্বর অঞ্চলের মোহাম্মদপুর বসিলা চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে প্রায় ১০০টি পরিবহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া একই অঞ্চলের সংসদ ভবন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় ও রুট পারমিট না থাকায় একটি গাড়ি ডাম্পিং করা হয়। অভিযানে সব মিলিয়ে ৫টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।








