এনডিই নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২২:৩৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২২:৪১

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে চলছে এনডিই নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২১। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য ও আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

গত ২২ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হলেও আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে পাঁচটি শাখায় অংশ নিচ্ছেন ৭৫০ জন উঠতি গলফার। এগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান।

প্রতিযোগীদের মধ্যে বিদেশি খেলোয়াড়ও আছেন। টুর্নামেন্ট শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন এনডিই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজয়ান মোস্তাফিজ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অব.), আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মো. সাজ্জাদ হোসেন, প্রধান নির্বাহী অফিসার কর্নেল এস এম শওকত আলী (অব.) ও সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মঞ্জুর সিদ্দিকী।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম