শহীদ নগর এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫১

রাজধানীর লালবাগের কামরাঙ্গীরচর মৌজার শহীদ নগর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) পরিচালিত উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে যোগ দেয়।

তারা বলেন, সিএস, এসএ, আরএস, ঢাকা সিটি জরিপে আমাদের নামে জমি রেকর্ড হয়। আমরা নিয়মিত সরকারের সমস্ত উন্নয়নের কর পরিশোধ করি। দীর্ঘ ৫০-৬০ বছর যাবত আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। কিন্তু হঠাৎ গত ২৩ ডিসেম্বর সকাল দশটার দিকে ঢাকার জেলা প্রশাসকের পক্ষে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে মাইকিং করে।

'মাইকিং থেকে আমরা জানতে পারি আগামী ২৬ ডিসেম্বর সকালে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। কারণ, আমাদের পক্ষে জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে ব্যক্তিমালিকানার সম্পত্তি বলে আদেশ আছে। আমাদের এইভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনও মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক এবং যদি আমাদের কাগজপত্র অবৈধ হয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে চলে যাবো।'

তারা আরও বলেন, ওই এলাকায় প্রায় ৫০ হাজার লোকের বসবাস। তাই এই মানবিক দিক চিন্তা করে উচ্ছেদ অভিযানটি বন্ধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এলাকাবাসীর পক্ষে এসময় বক্তব্য রাখেন মো. সাগীর আহম্মেদ রাজু, মো. আলাউদ্দিন, মো. রিপন, রাজু আহমেদ প্রমুখ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম