জুনের মধ্যে সব ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৭:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৪০

চলতি বছরের জুন মাসের মধ্যে ডিএসসিসির সব ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে নগরীর মানিকনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাপস বলেন, ‘আজ  আমাদের ৫০তম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি যে, আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।’

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে জানিয়ে মেয়র বলেন, ‘নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতিও আমরা ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে আমরা আশাবাদী যে, চলতি বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারবো।’    

এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, সাধারণ আসনের কাউন্সিলদের মধ্যে ৭ নম্বরের মো. সামছুল হুদা কাজল, ৬ নম্বরের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৫ নম্বরের চিত্ত রঞ্জন দাস, সংরক্ষিত আসনের মাকসুদা শমসের প্রমুখ উপস্থিত ছিলেন।

 /এসএস/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম