রামপুরায় ভোরে মেয়র আতিকের ঝটিকা অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ০৯:৪০আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৪০

মহানগর আবাসিক এলাকা ও পশ্চিম রামপুরা রোডে ঝটিকা অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (১৯ জানুয়ারি) ভোরে মেয়র এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ফুটপাতে বিভিন্ন নির্মাণসামগ্রী রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

মেয়র একটি নির্মাণাধীন ভবনের মালামাল ফুটপাতে পড়ে থাকতে দেখেন। পরে ভবনটির কেয়ারটেকারকে ডেকে পাঠান। অব্যবস্থাপনার কারণে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। ফুটপাত দখলের দায়ে জরিমানারও নির্দেশ দেন তিনি।

মেয়র আতিকের অভিযান মেয়র ভবনের কেয়ারটেকারকে বলেন, ‘মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না? এটা কি তোমার রাস্তা? এটা জনগণের রাস্তা। এটা এখানে রাখলে কেন? ভেতরে রাখতে পারলে না? ভেতরে তোমাদের জায়গা নেই? এখন সব মালামাল থানায় যাবে।’

মেয়র অপর একটি নির্মাণাধীন ভবনে গিয়ে একই চিত্র দেখতে পান। সেখানেও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পরে মেয়র সব মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবনের ডেভেলপার কোম্পানি ও সাইড ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মেয়র আতিকের অভিযান ভবনের কেয়ারটেকারদের উদ্দেশ করে মেয়র বলেন, ‘তোমরা এখানে মালামাল রেখেছ। আমার জনগণ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। তোমাদের মালামাল গিয়ে ড্রেন নষ্ট করছে। রাস্তা নষ্ট হচ্ছে। এভাবে তো চলতে পারে না।’

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী