গণপরিবহন শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১২:১৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১৬

রাজধানীতে গণপরিবহন শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

এ সময় তিনি বলেন, ‘আজ থেকে পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। খুব শিগগিরই সবাইকে আমরা টিকার আওতায় আনবো। আমরা এ পর্যন্ত ৯০০ জনের তালিকা পেয়েছি। আমাদের টিকার কোনও সংকট নেই।’

পরিবহন চালক-শ্রমিকদের জন্য টিকাদানে একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তালিকা তৈরির পর বুধবার থেকে টিকাদান শুরু হয়। শুধু জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই এই টিকা নিতে পারছেন টার্মিনালগুলোতে থাকা চালক-শ্রমিকরা। রাজধানীর পাশাপাশি এই কার্যক্রম সারা দেশেই করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ঝুমানা আশরাফি বলেন, ‘৯শ’ জনের তালিকা পাওয়া গিয়েছিল, কিন্তু টিকা নিতে এসেছে মাত্র একশ’ জন, টার্মিনালে টিকা দেওয়ার জায়গা নেই। তাই কাছের কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে গণপরিবহন শ্রমিকদের টিকাদান সম্ভব বলে মনে করি।’

/এসও/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের