ভাসানটেকে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২২, ১৫:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫:২৬

রাজধানীর ভাসানটেক মাটিকাটা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. বাদল বেপারী (৪৫)।

শনিবার (২২ জানুয়ারি) মাটিকাটার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নিয়ে আসা সহকর্মী গুলজার রহমান জানান, বাদল পেশায় রডমিস্ত্রির সহকারী ছিলেন। নির্মাণাধীন বহুতল ভবনের ৪র্থ তলা পর্যন্ত তৈরি হয়েছে।

তৃতীয় তলায় ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে সিঁড়ির পাশে চেয়ার রাখতে গিয়ে তৃতীয় তলার ছাদ থেকে ২য় তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় বাদল।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত বাদল বগুড়া জেলার সোনাতলা উপজেলার উওর আটঘরিয়া গ্রামের মৃত মো. ফকির বেপারীর ছেলে। বাদল বর্তমানে দেওয়ানপাড়া, মাটিকাটা, ভাসানটেক নির্মাণাধীন ভবনে থাকতেন।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি