আজও দেশের বিভিন্নস্থানে বৃষ্টির আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ০৯:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭:৫১

দেশের বিভিন্ন স্থানে রবিবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবারও (২৪ জানুয়ারি) চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদফতর রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর দিয়েছে। এতে বেড়েছে শীতের তীব্রতা, নেমে গেছে তাপমাত্রা। খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দুই-একদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজকেও সারাদেশে নানা জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা কম। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। 

এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। 

আবহাওয়া অধিদফতর আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়া। 
আজকের তাপমাত্রা। 

/ইউআই/টিটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী