রাজধানীতে অফিসের সময়ে সড়কে তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৩

করোনার ঊর্ধ্বগতি রুখতে অর্ধেক জনবল নিয়ে চলছে অফিস। কিন্তু এখনও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকালে থাকছে যানজট। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এসব সড়কের প্রতিটি ট্রাফিক সিগন্যালে ৫ থেকে ১০ মিনিট করে অপেক্ষা করতে হচ্ছে। সড়কে যানবাহনের সংকটও লক্ষ্য করা গেছে।

এদিকে করোনা প্রতিরোধে সরকারের আরোপ করা নতুন বিধিনিষেধে গণপরিবহনগুলোতে ‘যত আসন তত যাত্রী’ নিয়মের কথা বলা হলেও যানবাহন সংকটে আসন না পেয়ে দাঁড়িয়েও গন্তব্যে পৌঁছতে দেখা গেছে অনেককে।

সকালে নগরীর প্রগতি সরণিতে তীব্র যানজট দেখা গেছে। এই সড়কটির খিলগাঁও রেলগেট থেকে কুড়িল পর্যন্ত আসতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

এদিকে করোনা প্রতিরোধে অর্ধেক যাত্রী নিয়ে অফিস পরিচালনার নির্দেশন থাকলেও তা প্রতিপালন হচ্ছে না অফিসগুলোতে। অফিসগামী যাত্রীদের অনেকেই জানিয়েছেন, তারা নিয়মিত অফিস করছেন। কোথাও অর্ধেক জনবলে অফিস পরিচালিত হচ্ছে না। তবে অফিসগুলোতে করোনায় আক্রান্ত ও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার উপসর্গ নিয়ে ছুটিতে থাকার সংখ্যা অনেক।

রাজধানীতে অফিসের সময়ে সড়কে তীব্র যানজট

সকালে বনানী ফ্লাইওভার থেকে মগবাজার, কাকরাইল হয়ে বিচারপতির বাসভবন পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। একই সঙ্গে মগবাজার ফ্লাইওভারের উপরেও যানজট দেখা গেছে। এই জট উপেক্ষা করে চাকরিজীবীদের অফিসে যেতে দেখা গেছে। 

সচিবালয়ে চাকরি করেন সামছুদ্দিন। তিনি থাকেন মিরপুর-১২ নম্বরে। জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, সড়কে তীব্র যানজট রয়েছে। প্রতিদিন সকাল ৮টায় বের হয়ে ৯টার মধ্যে অফিসে পৌঁছে যেতে পারি। কিন্তু আজ সাড়ে ৯টা বাজলেও এখনও অফিসে পৌঁছতে পারিনি।

নগরীর বিজয় সরণি এলাকায়ও তীব্র যানজট রয়েছে। সিগন্যালটিতে প্রতিটি যানবাহনকে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরাও। অনেকেই গণপরিবহন না পেয়ে অতিরিক্ত যাত্রী হয়ে গন্তব্যে পৌঁছেছেন।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম