রাজধানীর কামরাঙ্গীচর নলেজ ফেয়ার স্কুল গলিতে পরিত্যক্ত অবস্থা একটি নবজাতকের (কন্যা) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা বারোটা দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিছেন কামরাঙ্গীচর থানার এসআই সায়েদুল ইসলাম।
তিনি জানান, নবজাতকের বামহাত ছেড়া। ওই অংশটুকু পাওয়া যায়নি। বাম হাঁটুও ভাঙা। নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
তিনি ধারণা করছেন, কোনও প্রাণী এটিকে টেনে এনে সেখানে ফেলে রেখেছিল। তার কোনও ওয়ারিশ পাওয়া যায়নি ।









