‘নারী সদস্যদের গুরুত্ব দিয়ে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে ডিএমপি বদ্ধপরিকর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে নিরাপদ ও অধিকতর সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)বদ্ধপরিকর বলে জানিয়েছেন কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপিতে নারী সদস্যদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রণীত ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ এর  প্রকাশনার মুখবন্ধে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় সহিংসতার শিকার নারী ও শিশুদের প্রতি সংবেদনশীলতা ও তাদের অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ এই ইউনিটে বর্তমানে দুই হাজারের অধিক নারী সদস্য কর্মরত।

তিনি আরও বলেন,  মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ৫৯১৬/২০০৮-এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে পুলিশ সদর দফতর কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ প্রণয়ন করা হয়েছে। ডিএমপির সকল বিভাগে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তা প্রতিরোধকল্পে এই নীতিমালা ও কর্মপন্থা প্রকাশনাকে আমি স্বাগত জানাই। কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সকল নারী সদস্যের হয়রানিমুক্ত নিরাপদ কর্মপরিবেশে তাদের ‌ওপর অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

‘যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ এর প্রকাশনায় ছিল ডিএমপি’র উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ৫৯১৬/২০০৮ এর প্রেক্ষিতে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে পুলিশ সদর দফতরের গাইডলাইনস্ অনুসরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এই নীতিমালা ও কর্মপন্থা প্রণীত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মীর রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধান ও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীনের পরিকল্পনায় ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা ২০২১’ প্রণয়ন করা হয়েছে। ‘নারী সদস্যদের গুরুত্ব দিয়ে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে ডিএমপি বদ্ধপরিকর’

/আরটি/এমএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী