বেসরকারি শিক্ষক নিয়োগে বয়স বিবেচনায় ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৭

বেসরকারি শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তির পরিবর্তে বয়স বিবেচনায় ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ১৬তম শিক্ষক নিবন্ধিত প্রার্থীরা। এসময় তারা দাবি করেন, পদ শূন্য থেকে যাওয়া রক্ষার্থে মুজিববর্ষে ইনডেক্সধারী মুক্ত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে '৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক নিবন্ধন ফোরামে'র ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তারা এই দাবি জানায়।

ফোরামের সভাপতি মো. রাশেদ অর্ণব বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএন) নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীর বয়স ৩৫ হয়ে গেলে আর শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আবেদন করতে পারবে না। আমরা এনটিআরসি পরীক্ষায় পাশ করেছি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে দেরি করায় ইতোমধ্যে আমাদের অনেকের বয়স ৩৫ পার হয়ে গিয়েছে। তাই দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং নিবন্ধিত যাদের বয়স ৩৫ পার হয়ে গিয়েছে তাদের নিয়োগ দিয়ে চাকরি নিশ্চিতের দাবি জানাই।

অবস্থান কর্মসূচি শেষে দুপুর ২টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনেও অবস্থানে বসবেন বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন। বেসরকারি শিক্ষক নিয়োগে বয়স বিবেচনায় ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের