রঙতুলি-আল্পনায় রঙিন হয়ে উঠছে শহীদ মিনার প্রাঙ্গণ

আবিদ হাসান
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০০ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রঙিন হয়ে উঠছে শিল্পীর রঙতুলিতে। শহীদ মিনারের পাঁচটি স্তম্ভ এবং বেদী ধুয়েমুছে রঙ করা হয়েছে। আশেপাশের দেয়ালেও লেগেছে রঙ। এর ওপর আল্পনা করছেন শিল্পীরা। একইসঙ্গে লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং কবিতার বিশেষ পঙক্তি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে এসব দৃশ্য দেখা গেছে।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে যুক্ত থাকতে পেরে গর্বিত চারুকলা সংশ্লিষ্টরা। অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষক কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও আশেপাশের দেয়ালে আমরা রঙ-আল্পনা করে থাকি। এর মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব ফুটে ওঠে। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা এসব কাজে যুক্ত থাকেন। যারা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন তাদের স্মৃতির উদ্দেশে এতটুকু করতে না পারলে তো সাধারণ নাগরিক হিসেবে নিজেকে ব্যর্থ মনে হবে।’

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দেয়ালে চলছে আল্পনার কাজ

১৭ বছর ধরে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আল্পনার কাজ করছেন শিল্পী ইমরান মাহমুদ। তিনি অনুভূতিতে, ‘ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন সেই মহানায়কদের স্মরণে ১৭ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। এজন্য একজন বাঙালি হিসেবে গর্ববোধ করছি।’

এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকায়। অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকাতে দেওয়া হচ্ছে নিরাপত্তা বেষ্টনী। সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। এছাড়া থাকবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দেয়ালে ভাষা নিয়ে কবিতার পঙক্তি

সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় পর্যায়ের একটি অনুষ্ঠান, তাই পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বড় পরিসরে নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ডিএমপি ও র‌্যাবের নিরাপত্তা বলয় থাকবে। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। করোনা পরিস্থিতিতে শহীদ মিনারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা সনদ দেখাতে হবে।’

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে সালাম, জব্বার, রফিক, বরকতের মতো জাতির সূর্যসন্তানেরা রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা লাভ করে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা। প্রতিবছর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শ্রদ্ধা জানায় পুরো জাতি।

/জেএইচ/
সম্পর্কিত
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক