টিকার সনদ না থাকলে দোকানপাট বন্ধ করে দেওয়ার ঘোষণা আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে, এসব অজুহাতে অনেকেই টিকা গ্রহণ করেনি। এখন এসব কাগজপত্রের কোনও প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘এত সহজ করার পরেও যারা টিকা নেবেন না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যেসব দোকানের মালিক ও কর্মচারী অন্তত একডোজ টিকা গ্রহণের প্রমাণপত্র দেখাতে পারবেন না, তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে।’

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণ খানের কসাই বাড়ি রেলগেট এলাকায় একটি গণটিকা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২৬ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে প্রথম ডোজ টিকা প্রদান। তাই যারা কোনও ডোজই নেননি, আগামীকালের মধ্যে প্রথম ডোজটা নিয়ে নিন।’

টিকা নিলে টাকা লাগে না, কেউ ক্ষতিগ্রস্ত হয় না বরং পরিবার ও দেশের মানুষ সুরক্ষিত থাকে। নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করতে সবার টিকা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মেয়র আতিক শুক্রবার সকাল থেকে অঞ্চল-১, ৭ ও ৮ এলাকায় স্থাপিত ডিএনসিসির টিকাকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে আতিক বলেন, ‘সাধারণত শুক্রবার টিকা প্রদান বন্ধ থাকে। কিন্তু বিভিন্ন পেশার মানুষ সপ্তাহের অন্যান্য দিনগুলোয় ব্যস্ত থাকায়, তাদের কথা বিবেচনায় নিয়ে শুক্রবারেও উত্তর সিটি করপোরেশনের অফিস খোলা রাখা হয়েছে। এতে সাড়া মিলেছে।’

শনিবারও গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে ৫৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে বুথ রয়েছে ৪৮৬টি। কোনও ধরনের নিবন্ধন ছাড়াই কেন্দ্রগুলোতে টিকা পাওয়া যাচ্ছে। টিকা শেষে গ্রহীতাকে টিকার সনদও প্রদান করা হচ্ছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি