গণপরিবহনে নারী ও শিশুদের যাতে হয়রানির শিকার হতে না হয় সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ডেমরা জোন।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল, রায়েরবাগ ও শনিরআখড়া পয়েন্টে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা জানার চেষ্টা করা হয়।
বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি বাসে নারী যাত্রীদের কোনও সমস্যা আছে কিনা সেই বিষয়ে কথা বলা হয়। এই মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








