রাজধানীর শাহবাগ থানার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপ থেকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক একদিন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. নাসির উদ্দিন খান। তিনি জানান, বাবুপুরা পুলিশ ফাঁড়ি ও ঢাবির একুশে হলের মাঝামাঝি ফুটপাতে ময়লার স্তূপে ওই নবজাতকের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নবজাতটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।









