ফুটপাত দখলমুক্ত করতে দক্ষিণ সিটির অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ২০:১৩আপডেট : ২০ মার্চ ২০২২, ২০:১৩

মতিঝিল শাপলা চত্বর, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে, সায়েদাবাদ জনপদ রোড মোড়ে এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকার শহীদ ফারুক রোডের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রবিবার (২০ মার্চ) দুপুর হতে বিকাল অবধি সেসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।

অভিযানে মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক লিমিটেডের পাশে একটি জরাজীর্ণ যাত্রী ছাউনিসহ এর অভ্যন্তরে অবৈধভাবে স্থাপিত একটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে দক্ষিণ সিটির যাত্রী ছাউনি সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে স্থাপিত লাল-সবুজ পরিবহনের একটি কাউন্টার, সায়েদাবাদ জনপদ রোড মোড়ের ফুটপাত হতে ৫টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা-দোকান ও ১টি অবৈধ পঞ্চায়েত ঘর এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকায় শহীদ ফারুক রোডের উভয় পাশের ফুটপাত হতে ১৫টি অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সায়েদাবাদ জনপদ রোড মোড়ে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফা খান বলেন, ফুটপাত দখল করে মানুষের চলাফেরায় বাধাদান এবং রাস্তার শৃঙ্খলা ব্যাহত করায় আজ ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ কাউন্টারসহ প্রায় ২২টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

 

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম