ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনে নজর দিতে হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ২০:০৪আপডেট : ২২ মার্চ ২০২২, ২০:০৬

রাজধানী ঢাকার যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনের প্রতি নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাস রুট রেশনালাইজেশনের আওতায় শহরে যেসব রুট আছে তাতে কীভাবে দ্রুত বাস সেবা দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহনের মান ও সেবার উন্নয়নেও আমরা আরও বেশি নজর দিচ্ছি।’

মঙ্গলবার (২২ মার্চ) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ‘রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় ঢাকা নগর পরিবহনে নতুন ৩টি রুটে যুক্ত হচ্ছে আরও ২২৫টি বাস।’

ঢাকার দুই তৃতীয়াংশ মানুষের বাহন বাস উল্লেখ করে তিনি বলেন, ‘সমীক্ষায় দেখা গেছে, ঢাকা শহরের ৬২ শতাংশ মানুষ বাস সার্ভিস সেবার ওপর নির্ভর করে। তাই বাস সেবা সঠিকভাবে পরিচালনা করতে পারলে ট্রাফিক সিস্টেমের বড় পরিবর্তন আসবে।’

তিনি আরও বলেন, ‘বাস মালিকদের মধ্যে প্রতিযোগিতা নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল বাস সার্ভিস সেবা প্রদান করা সম্ভব হবে।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহনে যাত্রী সেবায় আমাদের প্রাধান্য। যাত্রীরা অত্যন্ত আনন্দিত। তাদের অতিরিক্ত টাকা দিতে হয় না। হয়রানির শিকার হতে হয় না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারে।’

তিনি আরও বলেন, ‘ঢাকাবাসীর আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পেরেছি। সে জন্য আমরা আনন্দিত। এখন এই অভিজ্ঞতা নিয়ে আমরা বাকি তিনটি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করবো। কিন্তু এটি তখনই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে, যখন আমরা সব যাত্রাপথকে একসঙ্গে নিয়ে একটি কোম্পানি করে ‘ঢাকা নগর পরিবহন কোম্পানি’ হিসেবে পরিচালিত করতে পারবো।’

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, রাজউক সদস্য মো. শফিকুল হক, বিআরটিএ এর পরিচালক শীতার্ত শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আফজাল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের