জীবনের গল্প শোনালেন মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ২৩:৪১আপডেট : ২৫ মার্চ ২০২২, ২৩:৪১

শিক্ষার্থীদের নিজের জীবনের নানা গল্প শোনালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (২৫ মার্চ) বিকালে রাজধানীর হলিক্রস কলেজের হল রুমে হলিক্রস কলেজ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তার জীবনের নানা গল্প তুলে ধরেন। মেয়র তার ক্যারিয়ারে বাবা-মা ও পরিবারের সদস্যদের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

মেয়র বলেন, ‘জীবনে সফল হতে হলে পদে পদে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। দৃঢ় মানসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ক্লাসে প্রথম হলেই চলবে না। শিক্ষার পাশাপাশি দীক্ষাও অর্জন করতে হবে। মানবিক হতে হবে। মানুষের বিপদে এগিয়ে যেতে হবে।’

এসময় মেয়র বলেন, ‘সুশিক্ষিত হয়ে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে সম্পৃক্ত হতে হবে। যার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে ও এর ফলে যেকোনও অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো যায়।’

বক্তৃতা শেষে বিজনেস ফেস্টিভালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম