শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৭:০৩আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:০৩

শিশুদের সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর বিটিসিএল মাঠে (মহাখালী টিঅ্যান্ডটি মাঠ) শিশু-কিশোরদের নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতিকুল ইসলাম।

এসময় সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, 'বঙ্গবন্ধু বলেছেন-'সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার। আজকের এই সোনার শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানানোর জন্যই এরকম প্রদর্শনীর আয়োজন।' শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ডিএনসিসি মেয়রের

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দায় কাঁধে নিয়ে ঘুরতে হতো। আমরা পাকিস্তানের চেয়ে প্রতিটি খাতে এগিয়ে। আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি বঙ্গবন্ধুকন্যা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।"

শিশুরা আনন্দে আনন্দে বঙ্গবন্ধুকে জানবে এই লক্ষ্যেই শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দ মেলা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত উন্মুক্ত তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে ডিএনসিসি। এই মেলায় শিশুরা মোরগ লড়াই, বিস্কুট দৌড় ও কানামাছি খেলায় অংশগ্রহণ করে। শিশুদের জন্য নাগরদোলা, বায়স্কোপ ও পুতুল খেলার ব্যবস্থা ছিল। এছাড়াও মেলায় শিশুদের জন্য হাওয়াই মিঠাই, আইসক্রিম ও জিলাপির ব্যবস্থা রাখা হয়।

মেয়র বক্তৃতা শেষে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে আনন্দ মেলা ও চিত্র প্রদর্শনী 'এসো বঙ্গবন্ধুকে জানি'র উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তিনি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করিয়ে শিশুদেরকে নিয়ে 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন। তিনি শিশুদের সঙ্গে নাগরদোলায় চড়েন, বায়স্কোপ ও পুতুল খেলা উপভোগ করেন। শিশুরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মেয়রের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, "আমরা আজ ২৬ মার্চ যে স্বাধীনতা দিবস উদযাপন করছি এই স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা বঙ্গবন্ধুর নামটি সবসময় মনে রাখবে, বঙ্গবন্ধুকে জানবে।"

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, টিএন্ডটি মাঠের আনন্দ মেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে মেয়র ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে ডিএনসিসির সকল কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি বলেন, "বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে গড়ে তুলবো স্বপ্নের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ অনুসরণীয় হবে বিশ্ববাসীর কাছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ডিএনসিসি মেয়র গুলশান ইয়ুথ ক্লাব মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তিনি ক্রিকেট, বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণকারী সকলের সঙ্গে 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে এবং কেক কেটে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেন। শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ডিএনসিসি মেয়রের

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের