মায়ের লাশের পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল ছেলেমেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ০০:০৯আপডেট : ২৭ মার্চ ২০২২, ০০:১৭

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকায় মুক্তা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে স্কচ টেপ দিয়ে মুখ পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল ছেলেমেয়ে।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে সবুজবাগ থানা পুলিশ মরদেহসহ ছেলেমেয়েকে উদ্ধার করেছে।

সবুজবাগ থানার পরিদর্শক অপারেশন আজগর আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর ছেলেমেয়ের মুখ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে হত্যাকারীরা পালিয়ে যায়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মেয়ের বয়স ৪ বছর এবং ছেলের বয়স এক বছরের মতো হবে। মুক্তার স্বামী ফরিদপুরের একটি হাসপাতালে কাজ করে। তার স্বামীর নাম মাইনুল ইসলাম। পরিবারের সদস্যদের বিষয়ে তাকে জানানো হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের