লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৭:০২আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:০২

আসন্ন ঈদুল ফিতরে লঞ্চের টিকিট বিক্রি শেষ। সোমবার (২৫ এপ্রিল) সদরঘাটে দেখা গেছে কাউন্টারগুলোতে নেই কোনও যাত্রী, নেই লঞ্চের প্রতিনিধি। অন্যদিকে এবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কোনওভাবেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে লঞ্চ মালিকদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে দফায় দফায় বৈঠক করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ। যাত্রীদের শনাক্ত এবং কালোবাজারি রোধে টিকিট কাটার সময় এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কারও এনআইডি কার্ড না থাকলে  জন্ম-নিবন্ধন সার্টিফিকেট দেখাতে হবে।  এবার ঈদের ৫ দিন আগ থেকে ও ৫ দিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। রাতে বেলায়  স্পিড বোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পদ্মা সেতুর নিচ দিয়ে ঈদে সবগুলো ফেরি ২৪ ঘণ্টা চলতে পারবে।

বিআইডব্লিউটিএ'র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. দেলোয়ার হোসেন বলেন, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লঞ্চের মালিকদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন অতিরিক্ত যাত্রী বহন করবেন না। তারপরও টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত থাকবে। কোনও অনিয়ম নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি